ঢাজা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ভারতের উপহারের অক্সিজেন প্ল্যান্ট

সংগৃহীত

বাংলাদেশের জন্য দুইটি মেডিকেল অক্সিজেন প্লান্ট (এমওপি) ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতীয় নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ আই এন এস সাবিত্রি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে দুটি অক্সিজেন প্ল্যান্ট নিয়ে আসে যুদ্ধ জাহাজটি। অক্সিজেন প্লান্টগুলোর মধ্যে একটি বাংলাদেশ নৌবাহিনী ও একটি ঢাকা মেডিকেল কলেজের জন্য উপহার এসেছে।

চট্টগ্রাম নৌবাহিনী জেটিতে অক্সিজেন প্লান্টগুলো হস্তান্তর করেন আই এন এস সাবিত্রির ক্যাপ্টেন কমান্ডার এন রবি সিং। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে একটি অক্সিজেন প্লান্ট গ্রহণ করেন চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটি পতেঙ্গার নেভি হাসপাতালের কমান্ডিং অফিসার এম মাহাবুবুর রহমান। ঢাকা মেডিকেল কলেজের পক্ষে আরেকটি অক্সিজেন প্ল্যান্টের কাগজপত্র গ্রহণ করেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এম শাহরিয়ার কবির।

এর আগে জাহাজটি জেটিতে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে ভারতীয় জাহাজ আইএসএস সাবিত্রির কমান্ডার এন রবি সিংকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে

চট্টগ্রামে ভারতের উপহারের অক্সিজেন প্ল্যান্ট

সপ্রকাশিত হয়েছে: ১২:৪৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১