ঢাজা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গভবনের পুকুরে রাষ্ট্রপতি মাছের পোনা ছাড়লেন

  • অনলাইন ডেক্স
  • সপ্রকাশিত হয়েছে: ০২:৫৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ৪২০ শেয়ার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিজ হাতে বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন।

জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসেবে গত মঙ্গলবার (৩১ আগস্ট) বঙ্গভবন পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালি বাউস, পাবদা, গুলশা, সুবর্ণ রুই, গলদা চিংড়ি, মহাশোলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আবদুল হামিদ মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। এসময় তিনি বলেন, মৎস্যখাত দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে উজ্জ্বল সম্ভাবনাময় একটি খাত। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতেও এ খাতের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ। এসময় অন্যান্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদসহ বঙ্গভবনের সামরিক-বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে

বঙ্গভবনের পুকুরে রাষ্ট্রপতি মাছের পোনা ছাড়লেন

সপ্রকাশিত হয়েছে: ০২:৫৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১