
অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কী, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আন্তমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। সেখানেই অন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তুতিটা শুরু করতে বলে দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাঁরা চাচ্ছেন ছেলেমেয়েদের টিকা দেওয়ার পর স্কুল খুলে দিতে পারলে মঙ্গলজনক। সেই চেষ্টাও করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সে ক্ষেত্রে ১৮ বছরে নিচের শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। আমেরিকাতে মডার্না ও ফাইজারের টিকা শিশুদের দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এই ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
অনলাইন ডেক্স 



















