ঢাজা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় রেল ক্রসিংয়ে ট্রেন- মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

ছবি একুশে সংবাদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় রেল ক্রসিংয়ে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের সঙ্গে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে মাইক্রোর তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মাইক্রোবাসের আরও ৫ যাত্রী। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ দুপুর একটার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসের যাত্রীরা সিলেট থেকে আত্মীয়ের বাড়ি ভাটেরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে যাচ্ছিলেন। ভাটেরা হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের পশ্চিমে রেল ক্রসিংয়ে পারাবত এক্সপ্রেসের সঙ্গে একটি নোয়া গাড়ির সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ তিনজন নিহত হন। কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ওসমানী হাসপাতলে পাঠানো হয়েছে

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

নতুন করে নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা

কুলাউড়ায় রেল ক্রসিংয়ে ট্রেন- মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

সপ্রকাশিত হয়েছে: ০৪:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১