ঢাজা ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭০ জনের

  • অনলাইন ডেক্স
  • সপ্রকাশিত হয়েছে: ০৭:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ৪৮২ শেয়ার

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৭০ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২ হাজার ৪৩০ জনের শরীরে।

করোনাভাইরাস নিয়ে রোববার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮১৯টি। শনাক্তের হার ৯.৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৭০ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩০ জন এবং পুরুষ ৪০ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩১ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২০ জন মারা গেছেন। রাজশাহীতে ৩, খুলনা ৩, বরিশাল ২, সিলেট ৬ ও রংপুরে ৪ জন মারা গেছেন।

এর আগে শনিবার করোনায় মৃত্যু হয় ৬১ জনের। আর শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৪৩ জন।

গত ৫ ও ১০ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়। এছাড়া ২৭ জুলাই মৃত্যু হয় ২৫৮ জনের। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং ২ আগস্ট মৃত্যু হয় ২৪৬ জনের। এছাড়া ২৮ জুলাই করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শরীরে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম নগরে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭০ জনের

সপ্রকাশিত হয়েছে: ০৭:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১