ঢাজা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্তে আরো ৩১৫ জন হাসপাতালে

ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩১৫ জন নতুন ডেঙ্গু রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস) এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত প্রায় এক হাজার ২৮০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে এক হাজার ১৩১ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা ঢাকার বাইরে আছেন।

এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫২ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।

জানুয়ারি থেকে প্রায় ১১ হাজার ৮১৬ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ হাজার ৪৮১ জনকে সুস্থ হওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।

বাংলাদেশে প্রথম ডেঙ্গু রোগী পাওয়া যায় ২০০০ সালে। ওই বছর ৯৩ জন মারা গিয়েছিল।

জনপ্রিয় সংবাদ

নতুন করে নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা

ডেঙ্গু আক্রান্তে আরো ৩১৫ জন হাসপাতালে

সপ্রকাশিত হয়েছে: ০৭:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১