• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

মঙ্গলবার থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধারাবাহিক সভা

অনলাইন ডেক্স / ৪৮৮ Time View
Update : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পৃথক পৃথক ধারাবাহিক সভা অনুষ্ঠিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাসমূহে ভার্চুয়ালী সভাপতিত্ব করবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির নির্ধারিত সদস্যগণও সভা সমুহে উপস্থিত থাকবেন।

সভাসমূহ প্রতিদিন বিকাল সাড়ে তিনটায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সন এর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আগামী ১৪ সেপ্টেম্বর, মঙ্গলবার,  জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য,
১৫ সেপ্টেম্বর, বুধবার  জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক,সহ সম্পাদকদক এবং ১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা