ঢাজা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে দুবাইয়ে গেলেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ খেলতে মঙ্গলবার ভোরে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন।

রোববার রাতে মোস্তাফিজের দুবাই যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তাকে এক দিন অপেক্ষা করতে হয়।

বায়োবাবলের মধ্যেও কয়েকজন খেলোয়াড় ও কর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর চলতি বছরের ৪ মে আইপিএল স্থগিত করা হয়। মোস্তাফিজুর রহমানের পাশাপাশি সাকিব আল হাসানও আইপিএলে অংশ নিচ্ছেন। স্থগিতের পর মোস্তাফিজ এবং সাকিব দুজনেই বিশেষ বিমানে দেশে ফিরেন।

এ বছরের আইপিএলে মোস্তাফিজুর এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন এবং ২০ রানে সেরা তিন উইকেটসহ মোট আটটি উইকেট শিকার করেছেন।

মোস্তাফিজুরের দল রাজস্থান রয়্যালস সাত ম্যাচে তিনটি জয় নিয়ে টুর্নামেন্টের পঞ্চম স্থানে রয়েছে। আট ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস।

অপর বাংলাদেশী তারকা সাকিব এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। তিনি এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে দুই উইকেট এবং ৩৮ রান করেছেন। কলকাতার শেষ চার ম্যাচে সাকিব খেলার সুযোগ পাননি। সাত ম্যাচে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে নাইট রাইডার্স।

জনপ্রিয় সংবাদ

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর ৫১ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা

অবশেষে দুবাইয়ে গেলেন মোস্তাফিজ

সপ্রকাশিত হয়েছে: ০২:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১