ঢাজা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তালেবানের ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

  • অনলাইন ডেক্স
  • সপ্রকাশিত হয়েছে: ০২:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • ৬২৬ শেয়ার

তালেবানের ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে খাদ্যসামগ্রী, ত্রাণ ও অর্থসহায়তা পাঠাতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে মানবিক সঙ্কট যাতে আরও খারাপ আকার ধারণ না করে সেই উদ্বেগ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। খবর আল জাজিরার

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট শুক্রবার জানিয়েছে, দুটি সাধারণ লাইসেন্স বা বৈধতাপত্র জারি করা হয়েছে। এর মধ্যে একটি মার্কিন সরকার, এনজিও এবং জাতিসংঘসহ কিছু আন্তর্জাতিক সংস্থা তালেবান বা হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে লেনদেনে অংশ নেওয়ার অনুমতি দেবে। দ্বিতীয়টি খাদ্য, ওষুধ এবং অন্যান্য সামগ্রী রপ্তানি এবং পুনরায় রপ্তানির সঙ্গে সম্পর্কিত লেনদেনের অনুমোদন সম্পর্কিত।

যুক্তরাষ্ট্রের সরকার বা দেশটির সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট সব বেসরকারি সংস্থার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ট্রেজারি বিভাগ।

মার্কিন ট্রেজারি অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোলের পরিচালক আন্দ্রেয়া গাকি এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের মানুষের কাছে মানবিক সহায়তা এবং তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণকারী অন্যান্য কার্যক্রম সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, তালেবান, হাক্কানি নেটওয়ার্ক এবং অন্যান্যদের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে কৃষি পণ্য, ওষুধ এবং অন্যান্য সম্পদের প্রবাহ সহজ করতে ওয়াশিংটন আর্থিক প্রতিষ্ঠান, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ চালিয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে

তালেবানের ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

সপ্রকাশিত হয়েছে: ০২:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১