ঢাজা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পেনাল্টিতে রোনালদোকে আর্জেন্টাইন গোলরক্ষকের চ্যালেঞ্জ, ভিডিও ভাইরাল

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার রাতে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ ম্যাচটি ড্র করার সুবর্ণ সুযোগ ছিল ম্যানইউয়ের। শেষ মুহূর্তে তারা পেনাল্টি পেয়েছিল। একাদশে ছিলেন পেনাল্টি মাস্টার রোনালদো। কিন্তু সবাইকে অবাক করে পেনাল্টি শট নেন ব্রুনো ফার্নান্দেজ।

ব্রুনোকে পেনাল্টি নিতে দেখে এগিয়ে আসেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমি মাটিনেজ। বিষয়টি মানতে পারছিলেন না মার্টিনেজ। রোনালদোর দিকে আঙ্গুল তুলে বার বার বলছিলেন, ‘রোনালদো, তুমি নাও তুমি নাও।’ কিন্তু ব্রুনোই মারেন পেনাল্টি। তবে পতুগিজ তারকার করা পেনাল্টি শটটি চলে যায় গোলপোস্টের উপর দিয়ে। ম্যাচ শেষ হতে না হতেই ব্রনোর পেনাল্টি ও রোনালদোকে মার্টিনেজের চ্যালেঞ্জের ভিডিও ভাইরাল হয়ে যায়।

ম্যানইউয়ের ঘরের মাঠে ১-০ গোলের দারুণ জয় পায় অ্যাস্টন ভিলা। এই হারের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চারে নেমে গেছে রোনালদোরা। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে

পেনাল্টিতে রোনালদোকে আর্জেন্টাইন গোলরক্ষকের চ্যালেঞ্জ, ভিডিও ভাইরাল

সপ্রকাশিত হয়েছে: ০১:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১