ঢাজা ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার ম্যাখোঁর গায়ে ডিম নিক্ষেপ (ভিডিও)

  • অনলাইন ডেক্স
  • সপ্রকাশিত হয়েছে: ১২:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
  • ৫২৩ শেয়ার

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে। জানা গেছে, ডিমটি ম্যাখোঁর গায়ে লেগেছে।

গতকাল সোমবার ফ্রান্সের লিও শহরে এক খাবার অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনা প্রসঙ্গে ফ্রান্সের প্রকাশনা লিও ম্যাগের সাংবাদিক ফ্লোরেন্স ল্যাগো বলেন, আমার চোখের সামনেই ডিমটি প্রেসিডেন্টের ঘাড়ে পড়ার পর মেঝেতে পড়ে ফেটে যায়।

এক ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে ম্যাখোঁর ঘাড়ের ওপর কিছু একটা পড়লে তটস্থ হয়ে ওঠে সবাই। পরে ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে আটক করতেও দেখা যায় ওই ভিডিওতে।

সাংবাদিক ফ্লোরেন্স ল্যাগো জানান, এক তরুণ ডিম নিক্ষেপ করেছে। নিরাপত্তা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ঘিরে ধরে সেখান থেকে নিয়ে যায়।

এর আগে ২০১৭ সালেও ইমানুয়েল ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছে। সেসময় ডিমটি তার মাথায় ফেটে যায়। চলতি বছরের জুন মাসে মানুষের সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তি ম্যাখোঁর গালে চড় বসিয়ে দেয়।

জনপ্রিয় সংবাদ

নতুন করে নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা

এবার ম্যাখোঁর গায়ে ডিম নিক্ষেপ (ভিডিও)

সপ্রকাশিত হয়েছে: ১২:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১