• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

বিশ্বে ১০ বছরে ১৪ শতাংশ প্রবালপ্রাচীর নিশ্চিহ্ন

অনলাইন ডেস্ক / ৫৭৩ Time View
Update : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

বৈশ্বিক উষ্ণতা বদলে দিচ্ছে প্রকৃতি ও পরিবেশ। এই উষ্ণতার প্রভাবে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত সমুদ্রের তলদেশের বাস্তুতন্ত্রের ব্যাপক পরিবর্তন ঘটেছে। এটি গত ১০ বছরে সমুদ্রের ১৪ শতাংশ প্রবালপ্রাচীরকে নিশ্চিহ্ন করে ফেলেছে। বৈশ্বিক উষ্ণতার এই নেতিবাচক প্রভাবের চিত্র উঠে এসেছে এক গবেষণায়।

গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের তিন শতাধিক বিজ্ঞানী প্রবালের আবাসস্থল এলাকায় দীর্ঘদিন ধরে গবেষণার পর মঙ্গলবার এক প্রতিবেদনে ফলাফল প্রকাশ করেন। তারা জানান, উষ্ণতার প্রভাবে দক্ষিণ এশিয়া, আরব উপদ্বীপ ও অস্ট্রেলিয়া উপকূল এবং প্রশান্ত মহাসাগরের প্রবাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, গবেষণায় ৪০ বছরের তথ্য-উপাত্ত, ৭৩টি দেশ এবং ১২ হাজার অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়। গবেষণার পর যে চিত্র পাওয়া যায় তাতে দেখা যায় যে, ১১ হাজার ৭০০ বর্গকিলোমিটার (৪ হাজার ৫১৭ মাইল) প্রবালপ্রাচীর নিশ্চিহ্ন হয়ে গেছে। সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি আর জলবায়ু পরিবর্তনের কারণেই এই মহামারির কবলে পড়েছে প্রবাল জগত। এভাবে উষ্ণতা বাড়তে থাকলে গভীর সমুদ্রের তাত্পর্যপূর্ণ প্রবালপ্রাচীর আরো ক্ষতির মুখে পড়বে। অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের প্রধান নির্বাহী পল হার্ডিস্টি এক বিবৃতিতে বলেন, পৃথিবীর প্রবালপ্রাচীরের জন্য জলবায়ুর নেতিবাচক পরিবর্তন বড় ধরনের হুমকি। প্রবালপ্রাচীরগুলো সমুদ্রের তলদেশের মাত্র শূন্য দশমিক দুই শতাংশ জুড়ে রয়েছে। নিসর্গের সৌন্দর্যে যেমন ভিন্নমাত্রা যুক্ত করে আণুবীক্ষণিক প্রাণীটি, ঠিক তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা আর সামুদ্রিক প্রাণী বিশেষ করে সামুদ্রিক মাছের খাদ্য হিসেবেও প্রবাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা