ঢাজা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ১২:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ৬৩০ শেয়ার

পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণ এবং পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখতে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় (বাদ মাগরিব) বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামী ১৯ অক্টোবর (মঙ্গলবার) ঈদে মিলাদুন্নবী পালিত হবে। আর আজ চাঁদ দেখা না গেলে আগামী শনিবার (৯ অক্টোবর) রবিউল আউয়াল মাস শুরু হবে। সে হিসেবে আগামী ২০ অক্টোবর (বুধবার) ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এমপি।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৯৫৫৬৪০৭।, ফ্যাক্স নম্বর: ০২-৯৫৬৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

সপ্রকাশিত হয়েছে: ১২:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১