ঢাজা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই: কাদের

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ১২:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ৬০৭ শেয়ার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই।

নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বুধবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

নির্বাচনকালে নির্বাচন সংক্রান্ত সবকিছুই নির্বাচন কমিশনের অধীনে চলে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সর্বেসর্বা। সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে। আর নির্বাচন কমিশনকে একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে সরকার।’

আওয়ামী লীগ থেকে বাঁচতে জনগণ বিএনপিকে ভোট দেবে- বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ থেকে বাঁচতে নয় বরং বিএনপির দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ স্বস্তিতে আছে। দেশের মানুষ এতোটা বিভ্রান্ত নয় যে, তারা বিএনপির হঠকারী রাজনীতির ফাঁদে ঝাঁপ দেবে।’

তিনি আরও বলেন, ‘জনগণ অনেক আগেই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর তার প্রমাণ সাম্প্রতিক উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনেই পরিষ্কার হয়ে গেছে।’

টঙ্গীবাড়ী উপজেলা সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লা হিরু, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম নগরে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই: কাদের

সপ্রকাশিত হয়েছে: ১২:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১