ঢাজা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আরিয়ান মামলায় প্রযোজক ইমতিয়াজ খতরির বাড়িতে এনসিবির হানা

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • ৬১০ শেয়ার

এবার শাহরুখ পুত্র আরিয়ানের মাদক মামলার রেশ ধরেই বলিউডের প্রযোজক ইমিতিয়াজ খতরির বাড়িতে এবং অফিসে তল্লাশি চালাচ্ছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। শনিবার সকালেই ইমিতিয়াজের বান্দ্রার বাড়িতে তল্লাশি অভিযান চালান এনসিবির কর্মকর্তারা।

২০১৭ সালে মারাঠি ছবি ‘হৃদয়ান্তর’ প্রযোজনা করেন ইমতিয়াজ। শোনা যায়, মুম্বইয়ের প্রভাবশালীদের তালিকায় পড়েন ইমতিয়াজ। বলিউড তারকাদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও তার ওঠাবসা হয়েছে। শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নাকি বেশ ঘনিষ্ঠ ইমিতিয়াজ। রণবীর সিং, মণীশ মালহোত্রা, বরুণ ধাওয়ান, সূরজ পাঞ্চোলির সঙ্গে তার ছবি রয়েছে। আবার শাহরুখ-আরিয়ানের সঙ্গেও ছবি রয়েছে ইমতিয়াজের। এক সময় সুস্মিতা সেনের সঙ্গে ইমতিয়াজের সম্পর্কের গুঞ্জনও রটেছিল।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরও এই ইমতিয়াজ খতরির নাম শোনা গিয়েছে। মাদক যোগের তদন্তেই নাকি তার নাম উল্লেখ করেছিলেন সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদির আইনজীবী। তিনি নাকি দাবি করেছিলেন, মুম্বইয়ে মাদক কারবারের সঙ্গে ইমতিয়াজ জড়িত। তার কাছ থেকে নিয়মিত মাদক কেনেন বলিউডের একাধিক তারকা। তবে এই তথ্যের কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সুশান্তের মৃত্যুর পর মাদক যোগের তদন্তের সময়ও ইমতিয়াজের নাম খুব বেশি প্রকাশ্যে আসেনি। তবে এবারে মাদক যোগে আরিয়ানের গ্রেপ্তারির পর তার বাড়িতে এনসিবি কর্মকর্তাদের তল্লাশি চালানোর এই ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।মনে করা হচ্ছে, ইমতিয়াজের মাধ্যমে মুম্বইয়ের মাদক কারবারের মূলচক্রীদের হদিশ পাওয়ার চেষ্টা করছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে

আরিয়ান মামলায় প্রযোজক ইমতিয়াজ খতরির বাড়িতে এনসিবির হানা

সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১