ঢাজা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি আদালতের রায়, আল-আকসায় প্রার্থনা করতে পারবে না ইহুদিরা

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৩:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • ৬২৫ শেয়ার

মুসলিমদের পবিত্রতম মসজিদ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন ইসরায়েলের একটি আদালত।

এর আগে বুধবার এক বিতর্কিত রায়ে জেরুজালেমের মসজিদ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছিল ইসরায়েলের একটি নিম্ন আদালত। বিতর্কিত এ রায়ের পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে চুক্তির অধীনে মুসলিম ধর্মাবলম্বীরা আল-আকসায় নামাজ পড়েন এবং পশ্চিম দেয়ালে প্রার্থনা করেন ইহুদিরা।

রায়ে জেরুজালেম ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বিলহা ইয়াহালোম বলেছিলেন, মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করা কোনও অপরাধ বলে গণ্য করা হবে না। এ কারণে পুলিশ তাদের বাধা দিতে পারবে না।

আরিয়েহ লিপ্পো নামে এক ইহুদি ধর্ম যাজকের (রাব্বি) করা মামলায় এ আদেশ দেন ইসরায়েলের ওই আদালত।

তবে এ রায়ের বিরুদ্ধে ইসরায়েলি পুলিশ আপিল করলে জেরুজালেমের জেলা আদালতের বিচারক আরিয়েহ রোমানফ স্থানীয় সময় শুক্রবার আল–আকসা কমপ্লেক্সে ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

তিনি বলেন, পুলিশ যা করেছে, তা যৌক্তিক। ইহুদিরা সেখানে ঘোরাফেরা করতে পারবেন, তবে প্রার্থনা বা ধর্মীয় নীতি পালন করতে পারবেন না।

এর আগে পবিত্র মসজিদ আল আক-আকসায় ইহুদি এই রাব্বিকে প্রবেশে বাধা দিয়েছিল পুলিশ। এ ঘটনার প্রতিবাদেই ইসরায়েলি আদালতের দারস্থ হন ওই ইহুদি ধর্ম যাজক।

আল-আকসা প্রাঙ্গণের টেম্পল মাউন্ট নামক স্থানে ইহুদিরা প্রবেশের অনুমতি পেলেও প্রার্থনা করতে পারত না।

১৯৪৮ সাল থেকে জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসার দেখভাল করছে জর্ডান।

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

ইসরায়েলি আদালতের রায়, আল-আকসায় প্রার্থনা করতে পারবে না ইহুদিরা

সপ্রকাশিত হয়েছে: ০৩:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১