ঢাজা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবদুল কাদির খান আর নেই পাকিস্তানি -পরমাণু বিজ্ঞানী

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ১২:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • ৫৯৭ শেয়ার

পাকিস্তানের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ড. আবদুল কাদির খান ইন্তেকাল করেছেন। রোববার রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।

ড. আবদুল কাদির খান পাকিস্তানের পরমাণু প্রকল্পের জনক হিসেবে বিবেচিত। তার উদ্যোগেই পাকিস্তান মুসলিম বিশ্বের মধ্যে প্রথম পরমাণু অস্ত্রের অধিকারী হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাতে ড. খানের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ইসলামাবাদের কেআরএল হাসাপাতালে নেয়া হয়। সেখানে স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাদের প্রচেষ্টা সত্ত্বেও ড. আবদুল কাদির খানের ফুসফুস অচল হয়ে পড়লে তার মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ইসলামাবাদের শাহ ফয়সল মসজিদে জানাজার পর তার ইচ্ছা অনুসারেই মসজিদ প্রাঙ্গনে ড. খানকে দাফন করা হবে।
জনপ্রিয় সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে

আবদুল কাদির খান আর নেই পাকিস্তানি -পরমাণু বিজ্ঞানী

সপ্রকাশিত হয়েছে: ১২:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১