ঢাজা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে কয়েক সেকেন্ডে ধ্বংসস্তূপে পরিণত বহুতল ভবন

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৫:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ৫৯১ শেয়ার

একটি বহুতল ভবন কয়েক সেকেন্ডের মধ্যেই ধসে পড়লো ভারতের বেঙ্গালুরুর কামালা নগর আবাসিক এলাকায়।

চারতলা ওই ভবনটি ধসে পাশের একটি ভবনের ওপর পড়তে দেখা গেছে ঘটনার সময় ধারণ করা ভিডিওতে। বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা উপস্থিত হয়েছেন। ঝুঁকিপূর্ণ ওই ভবনটি আগেই হেলে পড়ায় আশেপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। দেশটির বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকটি বহুতল ভবন ধসের ঘটনা ঘটেছে। এর জন্য ভারি বর্ষণ ও ভবনগুলোর নাজুক নির্মাণ কাঠামোকে দায়ী করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই ভবনসহ আরও ২৬টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বেঙ্গালুরু পৌরসভা কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

যেভাবে কয়েক সেকেন্ডে ধ্বংসস্তূপে পরিণত বহুতল ভবন

সপ্রকাশিত হয়েছে: ০৫:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১