ঢাজা ০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের করোনা বাড়ছে, সতর্ক করল স্বাস্থ্য অধিদপ্তর

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৯:৪৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
  • ৫৮৭ শেয়ার

দেশে করোনা সংক্রমণ কমে গিয়েও ফের বাড়তে শুরু করায় সবাইকেই সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। তিনি বলেছেন, গত কয়েক দিনে করোনা সংক্রমণ একেবারেই কমে গিয়েছিল।

কিন্তু এখন আবার সংক্রমণের হার বাড়ছে। তাই আমাদেরও সাবধান হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে। যার ফলে দ্বিতীয় ঢেউয়ে তাদের মাধ্যমে সারা দেশেই করোনার চিকিৎসা দিয়েছি। এক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধিরা আমাদের সহযোগিতা দিয়েছেন।

তিনি বলেন, আমাকে এমন একটা সময়ে এই দায়িত্বে দেওয়া হয়েছে এর জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। সুযোগ পেলেই সারা দেশে চষে বেরিয়েছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম নগরে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ফের করোনা বাড়ছে, সতর্ক করল স্বাস্থ্য অধিদপ্তর

সপ্রকাশিত হয়েছে: ০৯:৪৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১