ঢাজা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সম্প্রীতির কথা বোঝাতে গিয়ে বিপাকে কনস্টেবল

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৯:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
  • ৫৩৬ শেয়ার

বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানার এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

সিভিল পোশাকে স্থানীয়দের সম্প্রীতির কথা বোঝাতে গিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ায় তাঁকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কনস্টেবল হাসান আলী বলেন, ‘হোটেলে আমি সিভিল পোশাকে চা খেতে গিয়েছিলাম। এ সময় কয়েকজন সাম্প্রদায়িক নানা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তাঁরা বর্তমান পরিস্থিতিতে পুলিশের কার্যক্রম নিয়েও নেতিবাচক মন্তব্য করছিলেন। আমি এর প্রতিবাদ করেছি। এ নিয়ে তাঁদের সঙ্গে তর্কবিতর্ক হয়েছে। পরদিন শনিবার আমাকে থানা থেকে প্রত্যাহার করা হয়।’

জনপ্রিয় সংবাদ

নতুন করে নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা

সম্প্রীতির কথা বোঝাতে গিয়ে বিপাকে কনস্টেবল

সপ্রকাশিত হয়েছে: ০৯:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১