ঢাজা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ই-কমার্স ব্যবসার সঙ্গে জড়িতদের দুই মাসের মধ্যে নিবন্ধন করতে হবে: মন্ত্রিসভা

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ৫৮৮ শেয়ার

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্দেশনা দেওয়া হয়েছে আগামী দুই মাসের মধ্যে একটি কর্মসূচি করে যারা যারা ই-কমার্স ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকবে, তাদের সবাইকে নিবন্ধন করতে হবে। দুই মাসের মধ্যে এই নিবন্ধন করতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকে একটি ডিপোজিট রাখতে হবে, যাতে ‘কোনো কিছু হলে’ সেই ডিপোজিট থেকে দেওয়া যায়। এ ছাড়া গোয়েন্দা ও যারা এসব তদারক করে, তাদেরও যাচাই করে দেখতে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বাইরে লেনদেন না করতে ব্যাপক প্রচারাভিযানের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে মানুষকে বোঝানো হবে, যদি কেউ লেনদেন করেন, তা নিজ দায়িত্বে করতে হবে, সেটার দায়িত্ব সরকার নেবে না।

মন্ত্রিসভার বৈঠকে টাঙ্গাইলের ‌ আতিয়া বন (সংরক্ষণ), আইনের খসড়া ও কপিরাইট আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ওষুধ আইনের খসড়া উপস্থাপনের পর আলোচনা করা হলেও সেটি নীতিগত অনুমোদন দেওয়া হয়নি। এটি আরও পর্যালোচনা করতে বলা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে

ই-কমার্স ব্যবসার সঙ্গে জড়িতদের দুই মাসের মধ্যে নিবন্ধন করতে হবে: মন্ত্রিসভা

সপ্রকাশিত হয়েছে: ০৪:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১