ঢাজা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেডিক্যালের খাতা অন্য কলেজে দেখানো উচিত : প্রধান বিচারপতি

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০১:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ৬৫৯ শেয়ার

মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র একই কলেজে না দেখে এবং রেজাল্ট শিট না করে ভিন্ন ভিন্ন মেডিক্যাল কলেজে পাঠিয়ে সেই খাতা মূল্যায়ন ও রেজাল্ট শিট করানো উচিত বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার ‘বিএমডিসি বনাম শাহ এমডি আরমান অ্যান্ড আদার্স’ সংক্রান্ত এক মামলার শুনানিতে পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে তিনি এ কথা বলেন।

এ সময় শুনানিতে যুক্ত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম।

প্রধান বিচারপতি বলেন, ‘দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরীক্ষার খাতা তো সেই একই বিশ্ববিদ্যালয় দেখে না। অন্য বিশ্ববিদ্যালয়ে সে খাতা দেখতে পাঠানো হয়। কিন্তু মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের রিটেনের খাতা কাটা হয় এবং রেজাল্ট শিট করা হয় যে কলেজের শিক্ষার্থী সেই একই কলেজে।’

বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলমের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা একই কলেজে না দেখে এবং রেজাল্ট শিট না করে (ডিফারেন্ট) ভিন্ন মেডিক্যাল কলেজে পাঠিয়ে সে খাতা দেখানো ও রেজাল্ট সিট করানো উচিত।’

জনপ্রিয় সংবাদ

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দায়িত্ব গ্রহণ নিয়ে প্রজ্ঞাপন

মেডিক্যালের খাতা অন্য কলেজে দেখানো উচিত : প্রধান বিচারপতি

সপ্রকাশিত হয়েছে: ০১:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১