ঢাজা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়া ইউপি নির্বাচন: পাল্টাপাল্টি হামলায় দুইপক্ষের ৯ সমর্থক আহত

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৫:১৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • ৫৭৯ শেয়ার

কক্সবাজারের চকরিয়ায় বিএমচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নির্বাচনী কার্যালয়ে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের ৯ সমর্থক আহত হয়েছে। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার রাতে এ পৃথক ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পুচ্ছলিয়া পাড়ায় নির্বাচনী কার্যালয়ে সমর্থকদের উপর হামলা ও কার্যালয় ভাংচুর করে নৌকা প্রতীকের সমর্থকরা। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।
এর জেরে রাত ১২টার দিকে চেয়ারম্যান জাহাঙ্গিরের সমর্থকরা নৌকার সমর্থকদের উপর হামলা চালায়। সময় ৫ কর্মী আহত হয়।

বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর আলমের সমর্থক জমির উদ্দিন বাদী হয়ে নৌকার প্রার্থী বদিউল আলমকে হকুমের আসামি করে ৩২ জনের নাম উল্লেখপূর্বক ২০০ জন অজ্ঞাত দেখিয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এদিকে, শুক্রবার সকালে নৌকার প্রার্থী বদিউল আলমের কর্মী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।

বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বদিউল আলমের লোকজন আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে আমার ৪ সমর্থককে আহত করেন।

নৌকার প্রার্থী বদিউল আলম বলেন, রাতে আমি ঢাকায় ছিলাম। তারা নিজে ভাংচুরের ঘটনা ঘটিয়ে আমার সমর্থকদের উপর হামলা চালিয়েছে। এসময় ৫ কর্মী আহত হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.ওসমান গণি বলেন, পাল্টাপাল্টি হামলার ঘটনায় দু’টি এজাহার দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

নতুন করে নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা

চকরিয়া ইউপি নির্বাচন: পাল্টাপাল্টি হামলায় দুইপক্ষের ৯ সমর্থক আহত

সপ্রকাশিত হয়েছে: ০৫:১৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১