ঢাজা ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তৈমুর আলম খন্দকারকে ধন্যবাদ দিলেন মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • ৫৫৭ শেয়ার

সাহস করে বই লেখার জন্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে ধন্যবাদ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আমরা অনেকেই লিখতে পারি না। আমি লেখা ভুলে গেছি। পলিটিক্সের ঝামেলায় সব ভুলে গেছি। যখন জেলে ছিলাম তখন কিছু লেখার চেষ্টা করেছিলাম। পরে এসে দেখি ওটা এখন লেখা যাবে না। প্রকাশ করা যাবে না। প্রকাশ করতে গেলে এখন যতটুকু হাঁটাহাঁটি করছি সেটাও করতে পারব না।’

শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ‘জাতিসত্ত্বার অন্তরালে বিষাক্ত নিঃশ্বাস’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশে একটি অস্বাভাবিক, বিকৃত অবস্থা বিরাজ করছে।  বর্তমান সরকার বাংলাদেশকে একটি বিকালাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছে। সব অর্জনকে তারা ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী গঠিত পার্লামেন্ট তারা শেষ করে দিয়েছে। দেশের বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে প্রশাসনকে পুরোপুরিভাবে দলীয়করণ করেছে। দেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগের গণমাধ্যমে পরিণত করেছে। এটা আওয়ামী লীগের চরিত্রের পুরনো ইতিহাস। ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত একইভাবে তার দেশ পরিচালনা করেছে।  শেষ পর্যন্ত ‘বাকশাল’ প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা এটা এড়িয়ে যায়। তারা গণতন্ত্রের কথা বলে? এটা (বাকশাল) জিজ্ঞাসা করলে উত্তর দেয় না।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম নগরে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা

তৈমুর আলম খন্দকারকে ধন্যবাদ দিলেন মির্জা ফখরুল

সপ্রকাশিত হয়েছে: ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১