ঢাজা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোদিকে শক্তিশালী বানাচ্ছে কংগ্রেস: মমতা

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৩:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ৫৮৪ শেয়ার

ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের সমালোচনায় মুখর হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

দলটি বিজেপি তথা মোদির হাতকেই শক্তিশালী করছে বলে অভিযোগ তুলেছেন তিনি। শনিবার (৩০ অক্টোবর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মমতা বলেছেন, কংগ্রেসের কারণেই আরও শক্তিশালী হচ্ছেন মোদি। কারণ বিজেপির টিআরপি হচ্ছে কংগ্রেস। যদি তারা (কংগ্রেস) সিদ্ধান্ত নিতে না পারে… দেশ ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না করে তারা (কংগ্রেস) বাংলায় আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সকালের সূর্য দেখেই পুরো দিনের পূর্বাভাস পাওয়া যায়। তারা আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে… আমার দলের বিরুদ্ধে। আপনি কি মনে করেন… আমরা তাদের ফুল দেব?

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম নগরে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা

মোদিকে শক্তিশালী বানাচ্ছে কংগ্রেস: মমতা

সপ্রকাশিত হয়েছে: ০৩:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১