ঢাজা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ মামলা বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের বিরুদ্ধে রায় যে কোন দিন

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:১০:১১ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • ৫৮৩ শেয়ার

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) বগুড়ার আবদুল মোমিন তালুকদারের বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল মোমিন তালুকদার খোকা ওরফে খোকা রাজাকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগে ২০১১ সালে আদালতে মামলা করেন আদমদীঘির কায়েতপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবিদ আলী। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করতে আদমদীঘি থানার ওসিকে নির্দেশ দেন। পরে ওই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।

২০১৮ সালের মে মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মুক্তিযুদ্ধের সময় আবদুল মোমিন মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। পাকিস্তান দখলদার বাহিনীকে সহযোগিতা করার জন্য সশস্ত্র রাজাকার বাহিনীতে যোগদান করেন তিনি। পরে আদমদিঘী থানার রাজাকার কমান্ডার হিসেবে অন্যান্য রাজাকার ও পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করেন তিনি।

দেশ স্বাধীনের পর ১৯৭৮ সালে তিনি বিএনপিতে যোগ দেন। পরে আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি হন। এরপর বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আসেন। চার দলীয় জোট সরকারের আমলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ছিলেন আবদুল মোমিন। তিনি ২০০১ ও ২০০৮ সালে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে

মানবতাবিরোধী অপরাধ মামলা বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের বিরুদ্ধে রায় যে কোন দিন

সপ্রকাশিত হয়েছে: ০৪:১০:১১ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১