ঢাজা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কটল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • ৫৪২ শেয়ার

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৬) যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই সপ্তাহের বিদেশ সফরে রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে অবতরণ করেন।
‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে আজ যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বাংলাদেশ সময় সকাল ৯টা ২৭ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইউনেস্কো-বাংলাদেশ, সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন।

জনপ্রিয় সংবাদ

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর ৫১ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা

স্কটল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সপ্রকাশিত হয়েছে: ০৪:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১