ঢাজা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাসে হাফ পাসের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০২:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • ৬২০ শেয়ার

শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজের সামনে মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

এসময় শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন এবং বাস থামিয়ে ‘গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিন’ লেখা স্টিকার লাগিয়ে দেন তারা। অবরোধ চলাকালে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। পরে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, আজকের মধ্যে সমস্যার সমাধান না হলে শনিবার থেকে কঠোর আন্দোলন শুরু করবেন তারা।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাইয়ুম গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা জড়ো হয়েছিল। শিক্ষার্থীদের এই সমস্যা নিয়ে আমরা বাস মালিকদের সঙ্গে কথা বলবো।’

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম নগরে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা

বাসে হাফ পাসের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সপ্রকাশিত হয়েছে: ০২:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১