গাইবান্ধার পলাশবাড়ীতে কলেজ কমিটিকে কেন্দ্র করে এক কৃষককে হত্যার দায়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদকসহ আটজনকে আমৃত্যু কারাদণ্ড ও অন্য আসামীদের কে খালাস দিয়েছে আদালত।
জ্যেষ্ঠ জেলা দায়রা ও জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক বৃহস্পতিবার(১৮ নভেম্বর) দুপুর ১ টার দিকে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলম লেবুসহ আবদুর রউফ, জালাল উদ্দিন, গোলাম মোস্তফা, শাহআলম, ফারুক মিয়া, মিজানুর রহমান ও আবু তালেব।
এ মামলায় ১৯৯৯ সালে ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর আদালত আটজনকে আমৃত্যু কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত বছর কারাদণ্ড দিয়েছে। এই মামলায় আটজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্র পক্ষের আইনজীবি এ্যাড ফারুক আহমেদ প্রিন্স। অপর দিকে আসামী পক্ষের আইনজীবি এ্যাড সিরাজুল ইসলাম বাবু এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান
ওমর ফারুক রনি ,গাইবান্ধাঃস্টাফ রিপোর্টার 






















