ঢাজা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নয়াপল্টনে বিএনপির গণঅনশন চলছে

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৩:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ৬১৩ শেয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে দলের পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার সারা দেশের ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এতে অংশ নিচ্ছেন।
সকাল নয়টায় শুরু হওয়ার কথা থাকলেও ৮টার দিকেই বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। তারা ফুটপাতে ও সড়কের পাশে ত্রিপল বিছিয়ে বসে পড়েছেন। সকাল আটটার কিছু পরে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে আসেন। এ সময় মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুকেও সেখানে দেখা যায়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মসূচি চলার কথা রয়েছে। একই সঙ্গে সারাদেশের বিভাগীয় ও জেলা শহরেও এ কর্মসূচি পালন করবে বিএনপি।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে

নয়াপল্টনে বিএনপির গণঅনশন চলছে

সপ্রকাশিত হয়েছে: ০৩:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১