• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

আমির-কারিনার ‌‘লাল সিং চাড্ডা’ মুক্তির তারিখ-পোস্টার প্রকাশ্যে, যা বললেন নায়িকা

অনলাইন ডেস্ক / ৫৫২ Time View
Update : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

করোনার (কোভিড-১৯) জেরে বারবার ব্যহত হয়েছে ‘লাল সিং চড্ডা’র শ্যুটিং, পিছিয়েছে মুক্তির তারিখও। শেষমেষ ঠিক ছিল আগামী বছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে ‘থ্রি ইডিয়টস’ জুটি আমির খান-কারিনা কাপুরের এই ফিল্ম। কিন্তু না, তেমনটা হচ্ছে না। আরও কয়েক মাস পিছাচ্ছে এই বহুপ্রতীক্ষিত ছবির মুক্তি। শনিবার প্রকাশ্যে এলো ‘লাল সিং চড্ডা’র নতুন পোস্টার, আর রিলিজ ডেট।

এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সিক্রেট সুপারস্টার খ্যাত পরিচালক অদ্বৈত চন্দন। ছবির নতুন পোস্টারে দেখা গেল ‘লাল সিং চড্ডা’ আমিরের কাঁধে মাথা দিয়ে রয়েছেন কারিনা। সেইসঙ্গে ফুটে উঠেছে সরষের খেত, একটা বাড়ি আর সারি সারি গাছ। ছবিতে পাগড়ি পরা শিখের লুকেই পাওয়া গেল আমিরকে, অন্যদিকে সাদামাটা সালোয়ার স্যুটে উজ্জ্বল কারিনা। ভারতের প্রায় ১০০টি লোকেশনে হয়েছে এই ছবির শ্যুটিং।

তুরস্কেও ‘লাল সিং চড্ডা’র শ্যুটিং সেরেছেন আমির। নতুন পোস্টার শেয়ার করে কারিনা লেখেন, ‘আমরা খুব আনন্দের সঙ্গে আমাদের ছবির নতুন মুক্তির তারিখ ও নতুন পোস্টার ভাগ করে নিলাম’।

নতুন পঞ্জাবি বছরে (বৈশাখী) মুক্তি পাবে এই ছবি। ২০২২ সালের ১৪ এপ্রিল রুপোলি পর্দায় হাজির হচ্ছেন আমির খান। সুতরাং বক্স অফিসে কেএফজি ২-এর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামছেন আমির-কারিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা