ঢাজা ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫ রাজনৈতিক দলের স্মারকলিপি

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৫:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • ৫৭৫ শেয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে স্মারকলিপি দিয়েছেন ২০-দলীয় জোটের শরিক পাঁচটি দলের নেতারা। রোববার দুপুরে জোটের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেয়।

ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদেশে খালেদা জিয়ার সুসিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা স্মারকলিপি দিয়েছি। তিনি স্মারকলিপিটি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

এর আগে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে প্রতিনিধি দলটি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে যায়।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি এমএ তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫ রাজনৈতিক দলের স্মারকলিপি

সপ্রকাশিত হয়েছে: ০৫:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১