ঢাজা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় খালেদা জিয়ার পক্ষে সময় মঞ্জুর

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০২:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ৫৫৩ শেয়ার

এনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় চার্জগঠন ও একটি মামলায় চার্জশিট আমলে গ্রহণের শুনানি পিছিয়ে আগামী বছর ১৫ মার্চ ধার্য করেছেন আদালত। কেরাণীগঞ্জের অস্থায়ী আদালতে আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন।

এদিন সাবেক এ প্রধানমন্ত্রী অসুস্থ মর্মে আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ মামলাগুলোর অধিকাংশের বিচার হাইকোর্ট স্থগিত করেছেন মর্মে সময় আবেদন করেন। মামলাগুলোর মধ্যে একটি রাষ্ট্রদ্রোহের, দারুস সালাম থানার আটটি নাশকতার এবং যাত্রাবাড়ী থানার হত্যা ও বিস্ফোরক আইনে একই ঘটনার দুটি মামলা। যাত্রাবাড়ী থানার নাশকতার দুই মামলায় ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গৌরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় ২৯ যাত্রী দগ্ধ হন। পরে নূর আলম (৬০) নামের এক দগ্ধ যাত্রী মারা যায়। ওই বছরের ৩০ এপ্রিল খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। ওই মামলায় উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ প্রমুখ। অপরদিকে, ২০১৫ সালের দারুস সালাম থানা এলাকায় নাশতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়। পরে ওই মামলাগুলোয় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে চার্জশিট দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম নগরে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা

রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় খালেদা জিয়ার পক্ষে সময় মঞ্জুর

সপ্রকাশিত হয়েছে: ০২:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১