ঢাজা ১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফরাসি প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত-জ্যঁ ক্যাসটেক্সের

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • ৫১৮ শেয়ার

ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গতকাল সোমবার জ্যঁ ক্যাসটেক্সের করোনা শনাক্ত হয়েছে বলে ফ্রান্সের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফরাসি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, প্রথমে জ্যঁ ক্যাসটেক্সের এক মেয়ের করোনা শনাক্ত হয়। পরে তিনি দ্রুত করোনার পিসিআর পরীক্ষা করান। পরীক্ষায় তারও করোনা ‘পজিটিভ’ আসে।

করোনা শনাক্ত হওয়ার পর জ্যঁ ক্যাসটেক্স ১০ দিন আইসোলেশনে থাকবেন বলে তার দপ্তর জানায়। তবে তিনি এ সময় তার কাজ চালিয়ে যাবেন। গতকাল সকালে জ্যঁ ক্যাসটেক্স ব্রাসেলসে ছিলেন। সেখানে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর সঙ্গে বৈঠক করেন। বেলজিয়াম সফরকালে জ্যঁ ক্যাসটেক্সের সঙ্গে তার বেশ কিছু জ্যেষ্ঠ সহকর্মী ছিলেন। তাদের মধ্যে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ও ইউরোপবিষয়ক মন্ত্রী অন্যতম।

৫৬ বছর বয়সী জ্যঁ ক্যাসটেক্স করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। তিনি আগে কখনো করোনায় সংক্রমিত হননি। গত বছর ফ্রান্সের প্রেসিডেন্টের এমানুয়েল মাখোঁ সস্ত্রীক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা: ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন

ফরাসি প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত-জ্যঁ ক্যাসটেক্সের

সপ্রকাশিত হয়েছে: ০৪:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১