ঢাজা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজন : কাদের

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০১:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ৫৫৬ শেয়ার

স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের বলিদান স্বৈরাচারবিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করেছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা এ আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করেন এবং এই আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন ঘটে।

গণতন্ত্রের শৃংখল মুক্তি ঘটে। শৃংখলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রের শৃংখল মুক্তি ঘটলেও এ কথা সত্য যে আমরা আজও গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরও সময়ের প্রয়োজন, গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজন মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে শনিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শহীদ মিলনের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিলনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আফজাল হোসেন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বক্তব্য দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম

গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজন : কাদের

সপ্রকাশিত হয়েছে: ০১:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১