ঢাজা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রীর মুক্তির একমাত্র পথ হচ্ছে রাজপথ : দুদু

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০২:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • ৬২০ শেয়ার

নেতাকর্মীদের উদ্দেশে বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, এখন আর বসে থাকলে চলবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাইলে, বিদেশের সুচিকিৎসার জন্য পাঠাতে চাইলে তার একমাত্র পথ হচ্ছে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামা।

তিনি বলেন, একে অপরের সমালোচনা করার অনেক জায়গা আছে তবে কে এলো কে থাকলো আর কে চলে গেল এটা দেখার বিষয় না। যে আসবে তাকে নিয়েই রাজপথে নামতে হবে। রোববার জাতীয় প্রেসক্লা‌বের আবদুস সালাম হ‌লে জাতীয়তাবাদী সাংস্কৃ‌তিক দ‌লের উদ্যোগে সা‌বেক প্রধানমন্ত্রী ও বিএন‌পির চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়াকে উন্নত চি‌কিৎসার জন‌্য বি‌দে‌শে যে‌তে সরকা‌রি নি‌ষেধাজ্ঞার প্রতিবা‌দে আ‌য়ো‌জিত প্রতিবাদ সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন। শামসুজ্জামান দুদু ব‌লেন, এইভাবে একটি দেশ চলতে পারে না। সরকার চাইলে আলোচনা করতে পারে। আর সরকার যদি না চায় তাহলে রাজপথে নামতে হবে। সেখানে (রাজপ‌থ) কে থাকলো আর কে থাকলো না সেটা বিষয় না। এটা এদেশের জনগণ করবে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়াকে দেখেছি ওনারা কিভাবে আন্দোলন করেছেন। আমরা তো তাদেরই উত্তরসূরী তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হই এবং রাজপথে নেমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করি। সরকারের উদ্দেশে বিএনপি নেতা বলেন, আপনারা একটা পারমিশন দেন, আপনাদের কোনো দায় নিতে হবে না। কোনো খরচ হবে না। বিএনপি’র প্রতিটা কর্মী এক টাকা করে দিয়ে হলেও বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়ভার নেবে। বিএনপি কর্মীরা সর্বোচ্চ দিয়ে বেগম খালেদা জিয়াকে রক্ষা করবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দায় আমাদের আছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে পার্টির নির্দেশ অনুযায়ী রাস্তায় আসেন তাহলে আমরা আমাদের নেত্রীকে বাঁচাতে পারবো, বাংলাদেশকে বাঁচাতে পারবো। আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি হুমায়ুন ক‌বির বেপারীর সভাপ‌তি‌ত্বে সভায় আরো বক্তব‌্য দেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য বেগম সে‌লিমা রহমান, যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, শি‌রিন সুলতানা, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মো: রহমাতুল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম নগরে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা

নেত্রীর মুক্তির একমাত্র পথ হচ্ছে রাজপথ : দুদু

সপ্রকাশিত হয়েছে: ০২:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১