ঢাজা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৬ ডিসেম্বর সমাবেশ করবেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানরা

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৩:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ৫২৪ শেয়ার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী ৬ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবেন উপজেলা পরিষদের বিএনপিপন্থি সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা।

বুধবার এ কর্মসূচির কথা জানান সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। তিনি জানান, ‘উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানদের নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা একটা বৈঠক করেছি। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৬ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আমরা এ সমাবেশ করবো। এ সমাবেশে সবাইকে অংশগ্রহণ করতে এরইমধ্যে আহ্বান জানানো হয়েছে।’ খন্দকার আবু আশফাক বলেন, বৈঠকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে ৬০-৭০ জন অংশ নেন। এ বৈঠকে আমিসহ কুষ্টিয়ার জাকির হোসেন, বগুড়ার শাহে আলম, ঢাকার তমিজউদ্দিনকে সমাবেশ সফল করতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বক্তব্য দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম

৬ ডিসেম্বর সমাবেশ করবেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানরা

সপ্রকাশিত হয়েছে: ০৩:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১