ঢাজা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১১৪ কোটিতে বিয়ের ছবি-ভিডিও বিক্রি করেছেন ক্যাট-ভিকি?

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৮:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • ৫৯০ শেয়ার

আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরে ভিকি-ক্যাটরিনার বিয়ের আসর বসছে। ইতিমধ্যে পরিবারসহ দুই তারকা উড়ে গেছেন রাজস্থানে। গোপনীয়তা রক্ষা করে বসছে এই বিয়ের আসর। অনুষ্ঠানের কোনো ছবি-ভিডিও যাতে ফাঁস না হয়, সেজন্য অতিথিদের নানা শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন ক্যাট-ভিকি।

কেনো বিয়ের আয়োজনে এত কড়াকড়ি? শোনা যাচ্ছে, একটি ওটিটি সংস্থা ১০০ কোটি রুপির (১১৪ কোটি টাকা) বিনিময়ে ভিকি ও ক্যাটরিনার বিয়ের ছবি ও ভিডিও স্বত্ত্ব কিনে নিয়েছে।

ভারতের বিনোদনভিত্তিক ম্যাগাজিন পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, বলিউডে তারাকাদের বিয়ের ফুটেজ ও ছবি কোনো ম্যাগাজিন বা  চ্যানেলে বিক্রি করা একটি সাধারণ ঘটনা। কারণ ভক্তরা প্রিয় তারকার জীবনের  বিভিন্ন মুহূর্ত দেখতে উৎসুক।

তবে ভিকি-ক্যাটরিনা ওটিটি প্ল্যাটফর্মের ওই প্রস্তাবে সায় দিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। এর আগে দীপিকা-রণবীরকেও একই প্রস্তাব দিয়েছিল এই ওটিটি প্ল্যাটফর্ম।

ক্যাট-ভিকির রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার বিয়ের আসরে আমন্ত্রিতরা হাইপ্রোফাইল। বিয়ে বাড়িতে ঢুকতে তাদের দেওয়া হয়েছে কিছু শর্ত।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে

১১৪ কোটিতে বিয়ের ছবি-ভিডিও বিক্রি করেছেন ক্যাট-ভিকি?

সপ্রকাশিত হয়েছে: ০৮:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১