ঢাজা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টেস্ট ক্রিকেটে সাকিবের নতুন মাইলফলক

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:৩৭:২২ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • ৫৭০ শেয়ার

সাজিদ খানের বল বাউন্ডারিতে পাঠিয়ে টেস্ট ক্যারিয়ারে সাকিব ছুঁয়ে ফেললেন ৪০০০ রানের মাইলফলক। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিব এই কীর্তি গড়লেন। সঙ্গে অসাধারণ এক ডাবলের রেকর্ডও গড়েছেন। দ্রুততম অলরাউন্ডার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান ও ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। মিরপুর টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড করেন তিনি।

টেস্টে ন্যূনতম ৪ হাজার রান ও ২০০ উইকেটের ক্লাবে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লেখান তিনি। গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরিদের মতো খেলোয়াড়েরা আগেই নাম লিখিয়েছেন এই অলরাউন্ড ক্লাবে। সাকিব তাদের মধ্যে দ্রুততম। যদিও টেস্টে সাকিবের নামের পাশে ২০০ উইকেট ছিল অনেক আগে থেকেই। সোবার্স এই ডাবলের কীর্তি গড়েছিলেন ৮০তম টেস্টে। এছাড়া বোথাম ৬৯তম, কপিল ৯৭তম, ক্যালিস ১০২তম ও ভেট্টোরি নিজের ১০১তম ম্যাচে এই ডাবলের ক্লাবে নাম লেখান। সাকিব এই তালিকায় দ্রুততম। তার লেগেছে মাত্র ৬০ ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে নিজের ৬০তম ম্যাচ খেলছেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিবের আগে মাত্র ২ বাংলাদেশি টেস্টে ৪ হাজার রানের রেকর্ড গড়েছেন। তারা হলেন- তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম নগরে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা

টেস্ট ক্রিকেটে সাকিবের নতুন মাইলফলক

সপ্রকাশিত হয়েছে: ০৪:৩৭:২২ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১