ঢাজা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা টেস্টে সাজিদের রেকর্ড গড়া বোলিং

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • ৬১২ শেয়ার

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে পরাজয়ের মূল কারণ সেই ব্যাটিং বিপর্যয়কে ঢাকা টেস্টেও টেনে এনেছে টাইগাররা। যার ফলে বৃষ্টি বিঘ্নিত মিরপুর টেস্টে ফলো অনে পড়ে এখন ম্যাচ বাঁচানোর লড়াই করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশকে একাই ডুবিয়েছেন পাকিস্তানের অফ স্পিনার সাজিদ খান। বল হাতে নেন ৮ উইকেট। দুর্দান্ত এই বোলিংয়ের পুরষ্কারস্বরুপ রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন তিনি।

এক ইনিংসে পাকিস্তানি বোলারদের বেস্ট বোলিং ফিগারের তালিকায় সাজিদের অবস্থান এখন চার নম্বরে। এ তালিকায় শীর্ষে রয়েছেন আব্দুল কাদির। ৫৬ রান দিয়ে তিনি নিয়েছিলেন ৯ উইকেট। এরপর রয়েছেন সরফরাজ নেওয়াজ। তারও শিকার ৯ উইকেট। তবে তিনি রান দিয়েছিলেন ৮৬। এরপর রয়েছেন ইয়াসির শাহ। তার শিকার ৮ উইকেট। এ উইকেট শিকার তাকে খরচ করতে হয়েছিল ৪১ রান। ৪২ রান খরচে ৮ উইকেট শিকার করা সাজিদ খান রয়েছেন চার নম্বরে। এছাড়া বাংলাদেশের বিপক্ষেও এটি টেস্টে সব দল মিলিয়ে সেরা বোলিং ফিগার। আগের সেরা ছিল ২০০৬ সালে ফতুল্লায় স্টুয়ার্ট ম্যাকগিলের। ওই টেস্টে আট উইকেট নিতে স্টুয়ার্ট ১০৮ রান দিয়েছিলেন। ঢাকা টেস্টের প্রথম তিন দিনই ছিল বৃষ্টি।  প্রথম দিন খেলা বন্ধ হওয়ার পর বল মাঠে গড়ায় চতুর্থ দিন। মঙ্গলবার চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৩০০/৪ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে উইকেটের মিছিলে নামে বাংলাদেশ। সাজিদের ঘূর্ণিতে ৮৭ রানেই অলআউট স্বাগতিকরা।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে

ঢাকা টেস্টে সাজিদের রেকর্ড গড়া বোলিং

সপ্রকাশিত হয়েছে: ০৪:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১