ঢাজা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩০ সেকেন্ডের জন্য দেখা করতে চান মাহি

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৫:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • ৫৩০ শেয়ার

তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন ডা, মুরাদ হাসান। এরপর জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই মুরাদ হাসান ইস্যুতে এখন আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই নায়িকা এখন ওমরাহ পালনে আছেন সৌদি আরবে। সেখান থেকে জানালেন, দেশে ফিরেই ৩০ সেকেন্ডের জন্য হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে  সাক্ষাৎ করতে চান তিনি!

মঙ্গলবার বিকেলে মাহিয়া মাহি ফেসবুকে জানান, ‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)-এর সঙ্গে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’ এর আগে সোমবার রাতে মুরাদ হাসানের সঙ্গে ফোন রেকর্ড ফাঁস নিয়ে মুখ খোলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভিডিও বার্তায় ‘পরিস্থিতির শিকার হয়েছেন’ বলে দাবি করেন তিনি।  ভিডিওতে মাহি বলেন, ‘আমার আসলে সেদিন বলার কোনো ভাষা ছিল না। সেজন্য আমি প্রতিবাদ করিনি। আমি নিজের মতো আমার মনে হয়েছে, আমার পাশ কাটিয়ে যাওয়া উচিত। আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গিয়েছি।’ মাহি ভিডিও বার্তায় দাবি করেন, সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে দুই বছর আগে তার ফোনালাপ হয়েছিল। সে ঘটনা নিয়ে তিনি আরো বলেন, ‘অডিওটা নিয়ে সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধ কতটুকু আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানে। আজকেও আমি ভীষণভাবে বিব্রত। আরও একবার নিজের কাছে নিজে তো ছোট হয়েছি। দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম। আপনারা নিজে থেকে চিন্তা করে দেখবেন, এই ভাষার প্রত্যুত্তর আমার আসলে কী দেওয়া উচিৎ ছিল।’

জনপ্রিয় সংবাদ

বক্তব্য দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩০ সেকেন্ডের জন্য দেখা করতে চান মাহি

সপ্রকাশিত হয়েছে: ০৫:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১