ঢাজা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ হয়ে হাসপাতালে কাজী হায়াৎ

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৫:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ৫৩৭ শেয়ার

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দেশ বরেণ্য পরিচালক কাজী হায়াৎকে হাসপাতালে নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার ছেলে অভিনেতা কাজী মারুফ ফেসবুকে এ কথা জানিয়েছেন।

কাজী মারুফ লিখেছেন, ‘আমার বাবা কাজী হায়াৎকে তার এনজিওগ্রাম পরীক্ষার জন্য ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। তিনি একটু অসুস্থও বোধ করছিলেন। তার শরীরে এখন পর্যন্ত আটটি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারো ব্লক হয়েছে আব্বুর।’ তিনি আরো লেখেন, ‘দেশবাসীর কাছে অনুরোধ, প্রতিবারের মতো আপনারা আমার আব্বুর পাশে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন, যাতে তিনি সুস্থ হয়ে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারেন।’ ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাজী হায়াৎ। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ সিনেমা পরিচালনার মধ্য দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অর্ধশত সিনেমা পরিচালনা করেছেন তিনি। তার বেশির ভাগ সিনেমার বিষয় রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগ।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম নগরে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা

অসুস্থ হয়ে হাসপাতালে কাজী হায়াৎ

সপ্রকাশিত হয়েছে: ০৫:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১