ঢাজা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের টাকা বাইরে চলে যাচ্ছে : জিএম কাদের

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৬:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • ৬০৩ শেয়ার

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের ছেলেরা বিদেশে গিয়ে কষ্টার্জিত টাকা দেশে পাঠিয়ে দেশের অর্থনীতির মেরুদণ্ড শক্ত রাখছে। আর দেশের ব্যবসায়ীরা নিজ দেশ থেকে টাকা কামিয়ে বিদেশে পাচার করছেন। বিদেশে আলিশান বাড়ি করছেন। তাদের সন্তানদেরও দেশে লেখাপড়া করান না। নেই কোনো সরকারি নজরদারি।

আজ শুক্রবার বিকেলে পুরান ঢাকার লালবাগের আমলীগোলা মাঠে শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, যাদের টাকায় এদেশের সাধারণ মানুষ ও পরিবারগুলো স্বচ্ছল জীবন-যাপন করছেন তারা দেশে আসলে বিমানবন্দরে টানাহেঁচড়া করা হয়। ব্যাগ-টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই দায়ভার সরকারের। তিনি বলেন, দেশে কোনো কর্মসংস্থান ও চাকরির ব্যবস্থা হয়নি। একটি চাকরির জন্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। তারপরও নিশ্চয়তা বহন করে না। যার ফলে নিজ সন্তান দেশের বাইরে পাঠিয়ে দেন। অনেকে জীবন বাজি রেখে নৌকা দিয়ে সাগর পাড়ি দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। জাপা চেয়ারম্যান বলেন, মানুষের যখন দরকার হবে তার আগেই ব্যবস্থা নিতে হবে। যখন কোনো সমস্যা চরমে পৌঁছে তখন আমরা সমামাধানের চেষ্টা করি। সমস‍্যার সূচনাতে করি না।

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

দেশের টাকা বাইরে চলে যাচ্ছে : জিএম কাদের

সপ্রকাশিত হয়েছে: ০৬:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১