ঢাজা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সবার উপরে রুট

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৭:৩২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • ৫৪১ শেয়ার

এক বর্ষপঞ্জিতে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজের ব্রিজবেন টেস্টের প্রথম ইনিংসে শূন্য হাতে ফিরেন রুট।

আর দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৮৬ রানে অপরাজিত আছেন তিনি। এই ৮৬ রানের ইনিংস খেলার পথেই এক বর্ষপঞ্জিতে দেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রানের নতুন রেকর্ড গড়লেন রুট। এতে পেছনে পড়ে গেল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের রেকর্ডটি। এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন ভন। ২০০২ সালে টেস্টে ১৪ ম্যাচের ২৬ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ১৪৮১ রান করেছিলেন ভন। তার ব্যাটিং গড় ছিল ৬১ দশমিক ৭০। আর এ বছর এখন পর্যন্ত ১৩ ম্যাচের ২৫ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ১৫৪১ রান করেছেন রুট। ব্রিজবেন টেস্টের আগ থেকেই এ বছর টেস্টে সবচেয়ে বেশির রানের মালিক ছিলেন রুট। তবে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়তে ২৭ পিছিয়ে ছিলেন রুট। ব্রিজবেন টেস্টে দ্বিতীয় ইনিংসের ৩৮তম ওভারে ভনকে টপকে যান রুট। শুধুমাত্র ভনকেই নয়, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও শ্রীলংকার কুমার সাঙ্গাকারাকে টপকে যান রুট। ২০০৩ সালে পন্টিং করেছিলেন ১৫০৩ রান এবং ২০১৪ সালে ১৪৯৩ রান করেছিলেন সাঙ্গা। এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড পাকিস্তানের মোহাম্মদ ইউসুফের দখলে। ২০০৬ সালে ১১ ম্যাচের ১৯ ইনিংসে ৯টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ১৭৮৮ রান করেছিলেন ইউসুফ।

জনপ্রিয় সংবাদ

নতুন করে নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা

সবার উপরে রুট

সপ্রকাশিত হয়েছে: ০৭:৩২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১