ঢাজা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ‘বৃষ্টি’র অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ৫৯২ শেয়ার

খুলনায় বৃষ্টির অজুহাতে পেঁয়াজের দাম কেজিতে ১৫-১৮ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৫৫ ও আমদানি করা পেঁয়াজ ৩৭ টাকায় বিক্রি হলেও শনিবার (১১ ডিসেম্বর) তা যথাক্রমে ৮০ ও ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বৃষ্টি, পরিবহন সংকট ও সরবরাহ কম হওয়ায় মূল্য বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

৫ ডিসেম্বর কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫৫ ও আমদানি করা পেঁয়াজের দাম ছিল ৪০-৪৫ টাকা। নগরীর সোনাডাঙ্গার কেসিসি কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী বাণিজ্য ভান্ডারের কর্ণধার আব্দুল মালেক জানান, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে। দক্ষিণাঞ্চলের বড় মোকামে পুরোনো পেঁয়াজের আমদানি কম, যা আছে বেশি দামে কিনতে হচ্ছে। পাইকারি বাজারে দেশি পুরোনো পেঁয়াজ প্রতি কেজি ৬২-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। একই বাজারের জাকারিয়া ভান্ডারের মালিক চান মিয়া জানান, প্রতিদিন বাজারে পাঁচশ বস্তা পেঁয়াজের চাহিদার বিপরীতে ৮০ বস্তা আসছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। নতুন পেঁয়াজ উঠলে বাজার স্থিতিশীল হবে। রূপসা কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী মো. হেলাল হোসেন বলেন, হঠাৎ দাম বাড়ায় ক্রেতারা পণ্য ক্রয়ের পরিমাণ কমিয়েছে। অসময়ে বৃষ্টি, পরিবহন সংকট এবং স্থলবন্দর দিয়ে সরবরাহ কম হওয়ায় হঠাৎ দাম বেড়েছে। এদিকে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে টিসিবি শুক্রবার ছাড়া প্রতিদিন রূপসা, খালিশপুর, দৌলতপুর ও ফুলবাড়ি গেট এলাকায় ট্রাকযোগে বিক্রি করছে। প্রতিটি পয়েন্টে প্রতিদিন চারশ কেজি পেঁয়াজ বিক্রি করলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি।

জনপ্রিয় সংবাদ

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর ৫১ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা

খুলনায় ‘বৃষ্টি’র অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম

সপ্রকাশিত হয়েছে: ০৪:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১