প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৮:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২২, ১১:৪০ পি.এম
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কটূক্তির প্রতিবাদ ও শাস্তির দাবিতে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কটুক্তির প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী নেতৃত্বে, আজ শুক্রবার (২৭মে) বিকাল ৪টার সময় সীতাকুণ্ড উত্তর বাজারে প্রতিবাদ সমাবেশ করে উপজেলা ছাত্রলীগ। এর আগে সীতাকুণ্ড উত্তর বাজার থেকে শুরু হয়ে দক্ষিণ বাজারে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের শতশত নেতা কর্মীরা।
এসময় উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কটূক্তির অপরাধে ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েলের শাস্তি দাবি করেন তারা। ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রলীগ নেতা কর্মীরা।
Copyright © 2026 একুশে সংবাদ. All rights reserved.