রংপুরের মিঠাপুকুরের ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের কয়েক রুম বিশিষ্ট পুরাতন টিন সেটের পাকা ঘরটি দীর্ঘ থেকে দুমড়ে মুছড়ে পড়ে থাকায় বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছে। গতকাল সোমবার সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ঐ বিদ্যালয়ের দীর্ঘদিনের পুরাতন টিন সেটের কয়েক রুম বিশিষ্ট্য পাকা ঘরটির টিন দুমড়ে মুছড়ে পড়ে রয়েছে। এখানে পাঠদানের কোন সুযোগ নেই। ফলে ক্লাসরুম সংকটের কারণে দীর্ঘদিন ধরে বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা ঠিকমত পাঠদান করতে পারছেন না। বর্তমানে ঐ বিদ্যালয়ের ভবনটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকিন মিয়া জানান, বিদ্যালয়ের ঘরটির পুণঃ মেরামত করার জন্য উপজেলা প্রশাসনের নিকট আবেদন করেছি। তবে এ পর্যন্ত কোন তদন্ত হয়নি।