প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১০:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২২, ৯:৪১ পি.এম
গজারিয়ায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটির সভাপতি,সাঃসম্পাদক নির্বাচিত।

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ শ্লোগানকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে গজারিয়ায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৬ জুলাই) সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গজারিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ সম্পন্ন হয়েছে।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সর্বোচ্চ ৪৯ ভোট
পেয়ে প্রদীপ কুমার চক্রবর্তী পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
এ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ রাজবংশী ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিন সকাল ১০ টায় সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে উপজেলার ভবেরচর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা, মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি এডভোকেট মৃণাল কান্তি দাস।
গজারিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এবং গজারিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু নরেন রাজবংশীর সঞ্চালনায়, পূজা উদযাপন পরিষদ গজারিয়া উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক, প্রধান উপদেষ্টা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, এডভোকেট মৃণাল কান্তি দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন, মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমর কুমার ঘোষ, মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু নবীন কুমার রায়। অধ্যাপক রজত কুমার সুর রাজু, এড অজয় চক্রবর্তী, বিপুল ঘোষ শংকর, শ্যামল রায়, বিমল চন্দ্র দাস, অভিজিৎ দাস ববি, বাবু বলরাম বাহাদুর, সুবীর চক্রবর্তী, তাপস দাস, বাসুদেব নাগ, তপন রাজবংশী, টিটু চৌধুরী, জগৎ লাল দেবনাথ, রঞ্জন কুমার সাহা, হরিচরণ বর্মন, গজারিয়া উপজেলা পরিষদের দুই বারের সাবেক সফল চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা (সি আইপি) বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্মেলন সম্পন্ন করায় স্থানীয় এমপি এডভোকেট মৃণাল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা সমর কুমার ঘোষ, বাবু নবীন কুমার রায়, অধ্যাপক রজত কুমার সুর রাজু, এড, অজয় চক্রবর্তী, বিপুল ঘোষ শংকর সহ সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গজারিয়া উপজেলা শাখা।
উক্ত সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুন্সিগঞ্জে জেলা ও গজারিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ সহ স্থানীয় বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 একুশে সংবাদ. All rights reserved.