এবং কিছুদিন পর ওই মহিলার একটি পুত্র সন্তান হয়! মহিলাটি অনেক কষ্ট করে তার ছেলেকে লালন-পালন করে এবং প্রাপ্ত বয়স্ক হলে সেই ছেলেটিকে বিয়ে করায়।
.
বিয়ের কিছু দিন পর ছেলেটি তার মায়ের সাথে খারাপ আচরন করতে শুরু করে,এবং বাড়ী থেকে বের করে দেয়!
তখন মহিলা কোন দিশা না পেয়ে ওই এলাকার মোড়লের কাছে বিচার দেয়! তখন মোড়ল বিচার বসায়,এবং ওই ছেলেটিকে বলে,ঠিক আছে তোর মা কে তোর দেখা শুনা করা লাগবে না।তবে আমার একটি শর্ত আছে!
ছেলেটি বলল কি শর্ত?
মোড়ল বলল,তোর মা তো তোকে ১০ মাস ১০ দিন পেটে রেখে জন্ম দিয়েছে। তোর এই ঋণ শোধ করতে হবে!
.
তখন ছেলেটি শর্তে রাজি হল........!
মোড়র তারপেটে একটা ইট বেধে দিয়ে বলল,এটা তুই ১০ মাস ১০ দিন না,৩ মাস তোর পেটে বেধে রাখবি!!!
তাহলে তোর অপরাধ ক্ষমা করে দেওয়া হবে, এবং তোর মায়ের দেখা শোনা আমি করব।
ছেলেটি মোড়ল এর কথায় রাজি হল এবং ইট বাধা অবস্থায় চলে গেলো,ইট বাধা অবস্থায় তার ১-২দিন ভালই গেলো,কিন্তু ২ দিন পর ইট তার কাছে ১০ মন ওজন পাথর এর মতো লাগলো! তখন ছেলেটি তার ভুল বুঝতে পেরে মায়ের পায়ের কাছে পড়ে যায়, তখন সে বুঝতে পারে,একটি মা কি পরিমান কষ্ট সহ্য করে একটি সন্তান জন্ম দেয়।মাকে কখনো কষ্ট দিয়েন না!
মায়ের মত আপন এই পৃথিবীতে আর কেউ নাই।
.
কেমন লাগলো?
অবশ্যই আপনার মূল্যবান লাইক ও কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে শেয়ার করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন,,,