
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বুধবার (২৬শে মার্চ ) ভোরে সূর্যদয়ের সাথে সাথে বগুড়া জিলা স্কুল মাঠে ৩১বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
এরপর মুক্তির ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে বগুড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ রাজনৈতিক দলগুলো যথাযোগ্য মর্যাদায় শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯ টায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কুঁচকাবাজ আয়োজিত হয়। এ সময় পবিত্র কুরআন থেকে তেলওয়াত শেষে বেলুন ও পায়রা উড়িয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলার জেলা প্রশাসক হোসনা আফরোজা ও পুলিশ সুপার জিদান আল মুসা। এর পরে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ৩৩ বিএনসিসি ব্যাটালিয়ন, সরকারি শাহ সুলতান কলেজ বিএনসিসি দলসহ মোট ৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের দল কুঁচকাবাজে অংশগ্রহণ করেন। এরপরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার: রাশেদুন নবী 


















